সহজ পাঠ প্রথম ভাগের পঞ্চম পাঠটি থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে তার কিছু নমুনা এখানে দেওয়া হল।
১। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:
(ক) কচুপাতা থেকে _ ক’রে হিম পড়ে।
(খ) এক ধারে __ ফুলে ফুলে সাদা।
(গ) কুলগাছে __ বাসা ক’রে আছে।
(ঘ) __ মাসে নদীতে হাঁটুজল থাকে।
(ঙ) __ উৎসবে জেগে ওঠে পাড়া।
২৷ অর্থটি লেখো:
(ক) হিম –
(খ) চড়িভাতি –
(গ) কূল –
(ঘ) বধূ –
৩। যেটি সঠিক তার পাশে √ ও যেটি ভুল তার পাশে X চিহ্ন দাও:
(ক) কচুপাতা থেকে টুপটুপ করে হিম পড়ে।
(খ) আমাদের ছোটো নদী চলে আঁকে বাঁকে।
(গ) বেগুন গাছে টুনটুনি বাসা ক’রে আছে।
৪। বাক্য গঠন করো:
(ক) গুনগুন
(খ) কিচিমিচি
(গ) উৎসব
৫। নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
(ক) চুপ ক’রে ব’সে থাকলে কী হয়?
(খ) আজ দিনটা কেমন?
(গ) কচুপাতা থেকে কেমন করে কী পড়ে?
(ঘ) কে, কোথায় এবং কীভাবে আগুন পোহায়?
(গ) গুপি গায়ে কী চাপা দিয়ে শুয়ে আছে?
(ঘ) টুনিটুনি কোথায় বাসা করেছে?
(ঙ) নদীতে কোন মাসে হাঁটুজল থাকে?
(চ) কাশবনে রাতে কাদের হাঁক শোনা যায়?
(ছ) নদীতে গাঁয়ের ছেলে মেয়েরা কি করে?