সহজ পাঠ প্রথম ভাগ দ্বিতীয় পাঠ প্রশ্ন উত্তর

সহজ পাঠ প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ্য। এখানে সহজ পাঠের দ্বিতীয় পাঠের প্রশ্ন উত্তর দেওয়া হল।

সহজ পাঠ প্রথম ভাগ দ্বিতীয় পাঠ প্রশ্ন উত্তর

১) সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:

ক) রাম বনে ____________ পাড়ে।

খ) জলে আছে ____________ ফুল।

গ) বনে বনে  ____________ জাগে।

ঘ)  ভারী আনে ঘড়া ঘড়া ____________।

ঙ) জলে জলে   ____________ ওঠে।

চ) মেঘে মেঘে ____________ লাগে।

ছ) থালা-ভরা ____________ মাছ, বাটা মাছ।

জ) ডালে ডালে ____________ ফোটে।

২) ঠিক অর্থটির পাশে √ চিহ্ন দাও

ক) সাজি –  ফল রাখার পাত্র ( ) সাজ রাখার পাত্র ( ) ফুল রাখার পাত্র ( )

খ) ঘটা –  জাঁকজমক ( ) হৈ-হল্লা ( ) চেচামেচি ( )

গ) ঘড়া –  গামলা ( ) বড়ো কলসি ( ) বালতি ( )

ঘ) উষা/ঊষা – সন্ধ্যা ( ) সকাল ( ) ভোর ( )

ঙ) বাতি –  আলো ( ) অন্ধকার ( ) আগুন ( )

৩) বিপরীত শব্দ লেখো:

(ক) সাদা –

(খ) পুব –

(গ) হাসে –

(ঘ) রাতে –

(ঙ) আজ –

(চ) জেগে –

৪) যেটি সঠিক তার পাশে √ ও যেটি ভুল তার পাশে X চিহ্ন দাও:

(ক) গায়ে তার সাদা শাল।

(খ) মুটে আনে ঘড়া ঘড়া জল।

(গ) জলে আছে লাল ফুল।

(ঘ) সরা-ভরা চিনি ছানা।

(ঙ) পূজা হবে রাতে।

(চ) দুই ভাই মিলে খেলা হবে।

৫) বাক্য গঠন করো:

(ক) সাজি –

(খ) ছুটি –

(গ) ঢেউ –

(ঘ) পূজা –

(ঙ) শাল –

৬) নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ

(ক) রাম বনে কী কী ফুল তোলে?

(খ) রাম জলে কী ফুল দেখেছিল?

(গ) ফুল তুলে রাম কোথায় যায়?

(ঘ) আজ রামের বাড়িতে কী হবে?

(ঙ) মালীর নাম কী?

(চ) গাড়ি গাড়ি কী আসে?

(ছ) ভারী কী বয়ে আনে?

(জ) মুটে কী কী আনে?

(ঝ) কী ঘুচে গেল? কে কী মুছে দিল?

(ঞ) কারা কী নিয়ে সারা রাত জেগে ছিল?

(ট) বনে কারা জাগে? কোথায় রং লাগে?

(ঠ) কোথায় ঢেউ ওঠে?

(ড) মালী কী নিয়ে ছোটে?