সহজ পাঠ প্রথম ভাগ প্রশ্ন উত্তর

সহজ পাঠ প্রথম ভাগ প্রথম শ্রেণীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ্যপুস্তক। এই বইয়ে সহজ সরল ভাষায় ছোটো ছোটো ছেলেমেয়েদের জন্য অনেক ছড়া ও গল্প রয়েছে। এই বইটি পশ্চিম বঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রতিটি প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে থাকে। পশ্চিবঙ্গে প্রতিটি শিক্ষাবর্ষে তিনবার করে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। যেহেতু সহজপাঠ প্রথম ভাগ একটি গুরুত্বপূর্ণ পাঠ্যপুস্তক তাই এই বই থেকেও অনেক প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। কিন্তু যে সহজ পাঠ বইটি বিদ্যালয় থেকে প্রদান করা হয় তাতে কোন প্রশ্ন দেওয়া নেই। তাই সহজ পাঠ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে তার ধারণা আপনাদের কাছে তুলে ধরা হল।

সহজ পাঠ প্রথম ভাগ প্রশ্ন উত্তর pdf

এখানে প্রতিটি পাঠ অনুযায়ী আলাদা আলাদা করে প্রশ্ন উত্তর দেওয়া হল।

◆ সহজ পাঠ প্রথম ভাগ প্রথম পাঠ প্রশ্ন উত্তর

◆ সহজ পাঠ প্রথম ভাগ দ্বিতীয় পাঠ প্রশ্ন উত্তর

◆ সহজ পাঠ প্রথম ভাগ তৃতীয় পাঠ প্রশ্ন উত্তর

◆ সহজ পাঠ প্রথম ভাগ চতুর্থ পাঠ প্রশ্ন উত্তর

◆ সহজ পাঠ প্রথম ভাগ পঞ্চম পাঠ প্রশ্ন উত্তর

◆ সহজ পাঠ প্রথম ভাগ ষষ্ঠ পাঠ প্রশ্ন উত্তর

◆ সহজ পাঠ প্রথম ভাগ সপ্তম পাঠ প্রশ্ন উত্তর

সহজ পাঠ প্রথম ভাগ প্রথম পাঠ এর প্রশ্ন ও উত্তর

এখানে সহজ পাঠ প্রথম ভাগ প্রথম পাঠের প্রশ্ন উত্তর দেওয়া হল।

১৷ সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:

(ক) __ আছে আম বনে।

(খ) খালে _ মাছ ধরে।

(গ) বাঘ আছে __ বনে।

(গ) __ জলে খেলা করে।

(ঘ) __ বনে গান গায়।

(ঙ) ডালে ডালে _ ডাকে।

(চ) বনে কত __ ওড়ে।

২৷ সঠিক অর্থটির পাশে √ চিহ্ন দাও:

(ক) দাই – শিশু পালিকা ( ) সেবিকা ( ) চিকিৎসক ( )

(খ) খাল – দিঘি ( ) সরু লম্বা জলাশয় ( ) নদী ( )

(গ) হাল – দাঁড় ( ) পাল ( ) নৌকার গতিপথ নিয়ন্ত্রন যন্ত্র ( )

(ঘ) খেয়া – নৌকা ( ) ভেলা ( ) জাহাজ ( )

(ঙ) বায়ু – আকাশ ( ) শিশির ( ) বাতাস ( )

৩৷ এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ গঠন করো:

(ক) কি ঝি ক মি –

(খ) উ ঝা ল ডা –

(গ) দা গু স রু –

(ঘ) ম দি খু রা –

(ঙ) য় জ ল লা –

(চ) শ অ না বি –

(ছ) ল ল ম ঝ –

(জ) থ না ন দী –

৪৷ এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করে

(ক) খেলা করে জলে মাছ।

(খ) বনে গান পাখি গায়।

(গ) বক ধরে মাছ খালে।

(ঘ) ফল খায় পাখি।

(ঙ) ডাকে কাক ডালে ডালে।

(চ) কত মাছি ওড়ে বনে।

৫। বাক্য গঠন করো:

(ক) মৌমাছি –

(খ) বাঘ –

(গ) বায়ু –

(ঘ) বক –

(ঙ) ঝলমল –

৬। কোন কাজটি কে করে? (ফাঁকা জায়গায় সঠিক নামটি লেখো):

(ক) জাম পাড়ে _

(খ) চাষ করে _

(গ) খেয়া বায় _

(ঘ) ভাত রাঁধে _

(ঙ) হাল ধরে _

(চ) ঘাস কাটে _

৭। নিচের প্রশ্নগুলির উত্তর দাও:

(ক) বাঘ কোথায় থাকে?

(খ) পাখি কোথায় থাকে?

(গ) ডালে ডালে কী ডাকে।

(ঘ) কার গায়ে চাকা চাকা দাগ?

(ঙ) বক কোথায় মাছ ধরে?

(চ) কে চাল আনে?

(ছ) মৌচাকে কী ভরা আছে?

(জ) হরিহর কী বাঁধে?