পৃথিবীর বিভিন্ন শহর ও ভৌগোলিক অঞ্চলের উপনাম  | Nicknames of Cities Across The World

এখানে পৃথিবীর বিভিন্ন শহর ও ভৌগলিক অঞ্চলের উপনাম দেওয়া হল। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই উপনাম জানতে চাও তাদের জন্য এটি একটি খুবই উপযোগী আর্টিকেল। এখানে শুধু ভারতের নয় সমগ্র বিশ্বের গুরুত্বপূর্ণ শহর ও ভৌগোলিক অঞ্চলের উপনাম দেওয়া হয়েছে।

পৃথিবীর বিভিন্ন শহর ও ভৌগোলিক অঞ্চলের উপনাম

উপনামপ্রকৃত নাম
সমুদ্রের বধুগ্রেট ব্রিটেন
উদীয়মান ম্যানচেষ্টারজাপানের ওসাকা
নীলনদের উপহারমিশর
ভারতের মশলা উদ্যানকেরল
ক্যাঙ্গারুর দেশঅস্ট্রেলিয়া
বিশ্বে চিনির গামলাকিউবা
প্রাচ্যের ভেনিসকোচি বন্দর
এশিয়ার রোমদিল্লি
ভারতের গ্লাসগোহাওড়া
ইংল্যান্ডের উদ্যানইংল্যান্ডের কেন্ট
ভারতের ম্যাঞ্চেষ্টারআমেদাবাদ
নিশীথ সূর্যের দেশনরওয়ে
প্রাসাদের শহরকলকাতা
সোনালী প্যাগোডার দেশমায়ানমার
ভারতের খনিজ সম্পদের ভান্ডারছোটোনাগপুর
বাংলার অক্সফোর্ডনবদ্বীপ
ইউরোপের মাদার-ইন-লডেনমার্ক
বিশ্বের ছাদপামির মালভূমি
উদীয়মান সূর্যের দেশজাপান
বিশ্বের কসাই খানাশিকাগো
দক্ষিন ভারতের কাশীমাদুরাই
আরব সাগরের রাণীকোচি বন্দর
সোনালী আঁশের দেশবাংলাদেশ
লবঙ্গ দ্বীপজাঞ্জিবার
ভারতের প্যারিসজয়পুর
হাজার হাতির দেশলাওস
বিশ্বের রুটির ঝুড়িপ্রেইরী
স্বপ্নের শহরঅক্সফোর্ড
দক্ষিনের ব্রিটেননিউজিল্যান্ড
পৃথিবীর গুদামঘরমেক্সিকো
চিনের দুঃখহোয়াং হো নদী
পঞ্চ ড্রাগনের দেশতাইওয়ান
ইস্পাত নগরীজামশেদপুর
পিঠের দেশস্কটল্যান্ড
রুপোর শহরআলজিয়ার্স
মুক্তোর দ্বীপবাহরিন
ইউরোপের ককপিটবেলজিয়াম
ভারতের প্রবেশদ্বারমুম্বাই
বাংলার দুঃখদামোদর নদ
মোটর গাড়ির শহরডেট্রয়েট
নিষিদ্ধ শহরতিব্বতের লাসা
সহস্র হ্রদের দেশফিনল্যান্ড
ভূ-স্বর্গকাশ্মীর
ভারতের উদ্যান শহরব্যাঙ্গালুরু
ভারতের রূঢ়দুর্গাপুর
চির বসন্তের শহরকুইটো
স্বর্ণ শহরজোহানেসবার্গ
সাদা হাতির দেশথাইল্যান্ড
ইতালীর ডেট্রয়েটতুরিন
দারুচিনির দেশশ্রীলঙ্কা
মন্দিরের শহরবেনারস
কাগজের জাদুঘরটোকিও
চিরশান্তির শহরইতালীর রোম
দ্বীপপুঞ্জের মহাদেশঅস্ট্রেলিয়া
বজ্রপাতের দেশভুটান
মার্বেলের দেশইতালী
কমলালেবুর শহরনাগপুর
ব্ল‍্যাক প্যাগোডাকোনারক
প্রাচ্যের ডান্ডিনারায়ণগঞ্জ
বাংলার ফুসফুসসুন্দরবন
সবুজ নগরচেন্নাই
দক্ষিন ভারতের বাগানতাঞ্জোর
পঞ্চনদের দেশপাঞ্জাব
অন্ধকার মহাদেশআফ্রিকা