
Phrasal Verb খুবই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। Phrasal Verb মনে রাখা ছাত্র-ছাত্রীদের পক্ষে যথেষ্ট সহজ নয়। তাই ইংরেজি গ্রামারের এই অংশটি বারবার অভ্যাস করতে হয়। Phrasal Verb শুধুমাত্র একাডেমিক স্টুডেন্টদের জন্য নয়, এটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় ফ্রেজাল ভার্ব থেকে অনেক প্রশ্ন আসে। বিশেষ করে ব্যাংক, স্টাফ সিলেকশন কমিশন, রেল – এছাড়া অন্যান্য আরো কম্পিটিটিভ পরীক্ষাই এ থেকে অনেক প্রশ্ন আসে। যেসব পরীক্ষায় ইংরেজি থাকে, সেই পরীক্ষায় Phrasal Verb থেকে অবশ্যই একাধিক প্রশ্ন এসে থাকে। এখানে ১০০ টি গুরুত্বপূর্ণ Phrasal Verb একটি লিস্ট দেওয়া হলো। প্রতিটি Phrasal Verb অর্থ বাংলায় দেওয়া হলো এবং তার সাথে সাথে একটি করে উদাহরণ দেওয়া হলো যাতে সহজেই ছাত্রছাত্রীদের অর্থ মনে থাকে।
Group Verb / Phrasal Verb List With Bengali Meaning
Break down
Meaning: Stop working (machine) / ভেঙে পড়া
Example : My car broke down on the way to school. (আমার গাড়ি স্কুলে যাওয়ার পথে নষ্ট হয়ে গেল।)
Bring up
Meaning: To raise a topic / আলোচনায় আনা
Example : She brought up the issue in the meeting. (সে মিটিং-এ বিষয়টি তুলল।)
Call off
Meaning: Cancel / বাতিল করা
Example: They called off the match because of rain. (বৃষ্টির জন্য তারা ম্যাচ বাতিল করল।)
Carry on
Meaning: Continue / চালিয়ে যাওয়া
Example: Please carry on with your work. ( অনুগ্রহ করে আপনার কাজ চালিয়ে যান।)
Come across
Meaning: Find by chance / হঠাৎ পাওয়া
Example: I came across an old photo yesterday. (আমি গতকাল হঠাৎ একটি পুরনো ছবি পেলাম।)
Come up with
Meaning: To think of an idea / কোনো ধারণা বের করা
Example: He came up with a new plan. (সে একটি নতুন পরিকল্পনা বের করল।)
Cut down
Meaning: Reduce / কমানো
Example: You should cut down on sugar. (তোমার চিনি খাওয়া কমানো উচিত।)
Drop out
Meaning: Leave school or course / মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়া
Example: He dropped out of college last year. (সে গত বছর কলেজ থেকে পড়া ছেড়ে দিয়েছে।)
Figure out
Meaning: Understand, solve / বুঝে ফেলা
Example: I can’t figure out this problem. (আমি এই সমস্যাটা বুঝতে পারছি না।)
Find out
Meaning: Discover / খুঁজে বের করা
Example: She found out the truth. (সে সত্যটা খুঁজে বের করল।)
Get along
Meaning: Have a good relationship / ভালোভাবে চলা
Example: I get along well with my classmates. (আমি আমার সহপাঠীদের সঙ্গে ভালোভাবে চলি।)
Give up
Meaning: Stop trying / হাল ছেড়ে দেওয়া
Example: Never give up your dreams. (তোমার স্বপ্নের জন্য কখনো হাল ছাড়বে না।)
Go through
Meaning: Experience / মধ্য দিয়ে যাওয়া
Example: She went through a lot of pain. (সে অনেক কষ্টের মধ্য দিয়ে গেছে।)
Hold on
Meaning: Wait / অপেক্ষা করা
Example: Hold on a minute, please. (অনুগ্রহ করে এক মিনিট অপেক্ষা করুন।)
Look after
Meaning: Take care of / দেখাশোনা করা
Example: She looks after her grandmother. (সে তার দিদিমার যত্ন নেয়।)
Look forward to
Meaning: Wait eagerly for / আগ্রহ নিয়ে অপেক্ষা করা
Example: I look forward to the holidays. (আমি ছুটির জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।)
Make up
Meaning: Invent a story / গল্প বানানো
Example: He made up a funny story. (সে একটি মজার গল্প বানাল।)
Pick up
Meaning: Collect or learn / তুলে নেওয়া বা শেখা
Example: I picked up some books from the library. (আমি লাইব্রেরি থেকে কিছু বই তুলে আনলাম।)
Put off
Meaning: Postpone / পিছিয়ে দেওয়া
Example: The meeting was put off till Monday. (মিটিং সোমবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হলো।)
Turn down
Meaning: Reject / প্রত্যাখ্যান করা
Example: She turned down the job offer. (সে চাকরির প্রস্তাবটি প্রত্যাখ্যান করল।)