সহজ পাঠ প্রথম ভাগ অষ্টম পাঠ প্রশ্ন উত্তর শব্দার্থ বিপরীত শব্দ
প্রথম শ্রেণীর সহজ পাঠ এর প্রশ্ন উত্তর নিয়ে আর্টিকেলটি লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই অসাধারণ বইটি শিশুদের জন্য খুবই উপযোগী। এখানে সহজ পাঠ প্রথম ভাগের অষ্টম পাঠ থেকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।
১। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:
(ক) ওর খুড়ো ________ বেচে।
(খ) স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে ________
(গ) ধোবা কোথা ________ কাচে জান?
(ঘ) আলোর অশোক ফুল ________ দেব গুঁজি।
(ঙ) ঘুম ভেঙে চেয়ে দেখি ________ আছি।
২। যেটি সঠিক তার পাশেও যেটি ভুল তার পাশে X চিহ্ন দাও:
(ক) লোকা ধোবার গোরুর পিঠে বোঝা।
(খ) যেতে হবে পাঠশালায়, এই বেলা নামো।
(গ) লোকা ধোবার খোকা খুব মোটা।
(ঘ) আলোর অশোক ফুল চুলে দেব গুজি।
(ঙ) ধোবা ডোবার ঘোলা জলে জামা কাচে
৩। অর্থ লেখো
(ক) ধোবা –
(খ) খুড়ো –
(গ) ঢের –
(ঘ) তোড়া –
(ঙ) বোঝা –
৪। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো:
(ক) ড়ি কো বা ঠা –
(খ) জা পা ত রি –
(গ) শ কু ই ল –
(ঘ) নু রা ধ ম –
(ঙ) ছি ছা কা কা –
৫। বাক্য গঠন করো:
(ক) ডোবা –
(খ) খুড়ো –
(গ) রামধনু –
(ঘ) আকাশ –
৬। প্রশ্নগুলির উত্তর দাও:
(ক) ধোবার নাম কী?
(খ) গাধার পিঠে কী আছে এবং তাতে কী কী আছে?
(গ) লোকা ধোবার খুড়ো কী বেচে?
(ঘ) ধোবা কী কাচে?
(ঙ) কে হাতি চ’ড়ে আসে?
(চ) দুই হাত তুলে কাকা কী বলে?
(ছ) অশোক ফুল কোথায় গুঁজে দেবে?
(জ) কীসের শব্দে ঘুম ভাঙল?