প্রথম শ্রেণীর সহজ পাঠ বইয়ের তৃতীয় পাঠে রয়েছে “ওই সাদা ছাতা ও নাম তার মোতিবিল”। যারা এই পাঠের প্রশ্ন উত্তর খুজছ তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল। এখানে সহজ পাঠের তৃতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে যেটা তোমাদের খুবই ভালো লাগবে।
সহজ পাঠ প্রথম ভাগ তৃতীয় পাঠ প্রশ্ন উত্তর পিডিএফ
নিচের প্রশ্নগুলির উত্তর দাও
১) সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:
(ক) মামা যায় ___________ হাতে।
(খ) ঝুপ ক’রে ___________ পড়ে এসে জলে।
(গ) আশাদাদা আজ থেকে ___________ এল।
(ঘ) ___________ চ’ড়ে আসে চাষি, কেটে লয় ধান,
(ঙ) দাদা হাটে যায় ___________ হাতে।
(চ) ___________ চলে ভেসে ভেসে আকাশের গায়।
২) সঠিক অর্থটির পাশে চিহ্ন দাও:
(ক) বাসা – বাসস্থান ( ) বাগান ( ) গাড়ি ( )
(খ) জলধারা – বন্যা ( ) জলের প্রবাহ ( ) বৃষ্টি ( )
(গ) ডাঙা – নিচুজমি ( ) উচুজমি ( ) জল জমে যে জমিতে
(ঘ) সারিগান – প্রার্থনা সঙ্গীত ( ) বাউল গান ( ) মাঝিদের গান ( )
(ঙ) কোলাহল – গণ্ডগোল ( ) আনন্দ ( ) ধমক ( )
৩। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ গঠন করো:
(ক) আ দা শা দা –
(খ) হ লা ল কো –
(গ) কা বাঁ কা আঁ –
(ঘ) তি ল বি মো –
(ঙ) ঙা মা রা ছ –
(চ) গা সা ন রি –
৪) বাক্য গঠন করো:
(ক) মা –
(খ) কোলাহল –
(গ) আঁকাবাঁকা –
(ঘ) পাঁক –
(ঙ) মাছরাঙা –
৫) প্রশ্নগুলির উত্তর দাও:
(ক) দাদা কোথায় যায়? তার হাতে কী আছে? তার জামার রং কী?
(খ) পাঁকে কে চেয়ে থাকে? কে উড়ে গেল? কে ঝুপ করে জলে এসে পড়ে?
(গ) আশাদাদা কোথা থেকে এল? তার বাসা কোথায়? তার ভাই-এর নাম কী?
(ঘ) দাদা কত টাকা নিয়ে হাটে গেছে? মা দাদাকে কী কী খাবার কার জন্যে আনতে বলেছে?
(ঙ) মামার হাতে কী? তার গায়ে কী রঙের শাল? মামা কী কী আনে আর কী কী কেনে?
(চ) মোতিবিলে ডিঙি চড়ে কারা আসে এবং কেন?