Animal Body Parts Name in Bengali (প্রাণীর দেহের অংশের নাম)

এর আগে আমরা বিভিন্ন প্রাণীর নাম ইংরেজি ও বাংলাতে জেনেছি। প্রাণীদের দেহের গঠন মানুষের থেকে আলাদা। বিভিন্ন প্রাণীর বিভিন্ন দেহাংশগুলি তাদের  চলাফেরা করতে, শিকার ধরতে, ও অন্যান্য কাজে সাহায্য করে। পশু পাখির শরীরের বিভিন্ন অংশের নাম জানা ছোটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এই ব্লগে আমরা প্রাণীদের সাধারণ দেহাংশের বাংলা ও ইংরেজি নাম, ছবিসহ বর্ণনা করা হল।

Animal Body Parts Name in Bengali
Animal Body Parts Name in Bengali

প্রায় সব প্রাণীর কিছু সাধারণ দেহাংশ থাকে, যেমন—মাথা, চোখ, নাক, পা ইত্যাদি। নিচে বিস্তারিত তালিকা দেওয়া হলো।

প্রাণীর দেহের অংশের নাম

ইংরেজি নামবাংলা নামবর্ণনা
Headমাথাদেহের উপরের অংশ, যেখানে চোখ, কান, নাক থাকে
Eyeচোখদেখার অঙ্গ
Earকানশোনার অঙ্গ
Nose / Snoutনাক / মুখাগ্রগন্ধ নেওয়া ও শ্বাস নেওয়ার অঙ্গ
Mouthমুখখাওয়া ও শব্দ করার অঙ্গ
Tongueজিহ্বাস্বাদ নেওয়া ও খাবার খেতে সাহায্য করে
Teethদাঁতখাবার কামড়ানোর ও চিবানোর অঙ্গ
Neckঘাড়মাথা কে দেহের সাথে যুক্ত করে
Body / Torsoদেহপুরো শরীর
Legপাহাঁটা বা দৌড়ানোর অঙ্গ
Foot / Pawপায়ের পাতা / থাবাদাঁড়ানো, চলার কাজে লাগে
Tailলেজভারসাম্য রাখা, যোগাযোগের কাজে লাগে
Skinচামড়াদেহের বাইরের আবরণ
Boneহাড়দেহকে শক্তি ও গঠন দেয়
Hair / Furলোমঠান্ডা থেকে দেহকে সুরক্ষা দেয়
Backboneমেরুদন্ডদেহকে সোজা রাখে, ভর বহন করে

নির্দিষ্ট কিছু প্রাণীর বিশেষ দেহাংশ (Special Body Parts of Certain Animals)

কুকুর (Dog)

• Tail – লেজ

• Paw – থাবা

• Whiskers – গোঁফের লোম

• Jaw – চোয়াল

বিড়াল (Cat)

• Claws – নখর

• Fur – লোম

• Eyes (Sharp vision) – তীক্ষ্ণ চোখ

গাই/গরু (Cow)

• Horn – শিং

• Udder – থন

• Hoof – খুর

ঘোড়া (Horse)

• Mane – কেশর

• Hoof – খুর

• Tail Hair – লেজের লোম

হাতি (Elephant)

• Trunk – শুঁড়

• Tusk – দাঁত (হাতির বিশেষ দাঁত)

• Ear (Large) – বড় কান

পাখি (Bird)

• Beak – ঠোঁট

• Wings – ডানা

• Feathers – পালক

• Claw – নখর

মাছ (Fish)

• Fin – পাখনা

• Gills – গিলস / ফুলকা

• Scales – আঁশ

• Tail fin – লেজের পাখনা

সাপ (Snake)

• Scales – আঁশ

• Fangs – বিষদাঁত

• Tongue (Forked) – দ্বিখণ্ডিত জিহ্বা

উপসংহার

প্রাণীর দেহের বিভিন্ন অংশের নাম জানা খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের শিক্ষা, সাধারণ জ্ঞান বৃদ্ধি করার জন্য এইধরনের ব্লগগুলি খুবই গুরুত্বপূর্ণ।